কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ৩ জুন, ২০২৬ এ ১১:৪৮ AM

পরিচালনা বোর্ড

কন্টেন্ট: পাতা

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন, ২০১৮ এর ধারা ৭ অনুযায়ী সরকার কর্তৃক ১৫ সদস্য বিশিষ্ট পিআইবি পরিচালনা বোর্ড গঠিত হয়। সংবাদপত্র পরিষদ, সম্পাদক সমিতি, সাংবাদিক ইউনিয়ন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ ও দেশের বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে এই বোর্ড গঠিত হয়। সরকার মনোনীত বিশিষ্ট সাংবাদিক বা শিক্ষাবিদ জনসংযোগে দক্ষ ব্যক্তিবর্গের মধ্য থেকে একজন চেয়ারম্যান প্রতি দুই বছরের জন্য এই বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক পদাধিকারবলে এই পরিচালনা বোর্ডের সদস্য-সচিব।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন, ২০১৮এর ধারা ১০ অনুযায়ী প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্ত নিম্নলিখিত কমিটি গঠন করে থাকে। কমিটিগুলো নিম্নরূপঃ

কমিটিগুলো নিম্নরূপঃ

(ক) বাছাই/সিলেকশন কমিটি

(খ) অর্থ কমিটি

(গ) প্রশিক্ষণ কমিটি

(ঘ) একাডেমিক কমিটি

(ঙ) গবেষণা ও তথ্য সংরক্ষণ কমিটি

(চ) নিরীক্ষা ও প্রকাশনা সম্পাদকীয় কমিটি

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন