কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ এ ০৩:০৬ PM
কন্টেন্ট: পাতা
গণমাধ্যম বিষয়ক তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্সে ভর্তি সংক্রান্ত তথ্য
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) নিম্নলিখিত বিষয়ে তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্সের আয়োজন করেছে। এই কোর্সে ভর্তির জন্য উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করছে।
ক্রমিক নম্বর | কোর্সের নাম |
a. | Basic Journalism in The Age of New Media |
b. | Smart Media: AI Content Creation and Fact Checking |
মেয়াদ: ৩মাস (১২ সপ্তাহ)
আসন সংখ্যা: ৫০ জন (পঞ্চাশ)
ভর্তি আবেদন ফি: ৫০০/- (পাঁচশত টাকা)
মোট কোর্স ফি: ১০,০০০/- (দশ হাজার টাকা) [এককালীন]
ক্লাসের সময়: প্রতি শুক্রবার বিকাল ৫টা থেকে রাত ৯টা (সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তনযোগ্য)
ক্লাসের মাধ্যম: শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান
ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সময়: ০৯/০৭/২০২৬
২০২৬ সালের সার্টিফিকেট কোর্সে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
আবেদনপত্র সংগ্রহ/শুরুর তারিখ: ১০/০৭/২০২৬ (শুক্রবার)
আবেদনের শেষ তারিখ: ১৫/০৭/২০২৬ (বুধবার)
ভর্তি পরীক্ষা ও ফল প্রকাশ: ১৭/০৭/২০২৬ (শুক্রবার)
চূড়ান্ত ভর্তি শুরু ও শেষ: ১৮/০৭/২০২৬ থেকে ২০/০৭/২০২৬
ক্লাস শুরুর তারিখ: ২৪/০৭/২০২৬ (শুক্রবার) (সম্ভাব্য)
যোগাযোগ: ০১৫৩৫-৭৬৯৯৪৫
ওয়েবসাইট : pib.gov.bd
ফেসবুক : https://www.facebook.com/pib.gov.bd
(রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা)
ভর্তির যোগ্যতা:
সরকার অনুমোদিত যে কোনো বোর্ড থেকে ন্যূনতম এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ভর্তি হতে পারবেন।
গণমাধ্যম/জনসংযোগ/বিজ্ঞাপনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরতদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
ভর্তি প্রক্রিয়া
পিআইবি কর্তৃপক্ষ জমাকৃত সকল আবেদনপত্র যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করে। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা পিআইবি’র ওয়েবসাইটে (www.pib.gov.bd) প্রকাশ করা হয়। চূড়ান্তভাবে মনোনীত এ সকল শিক্ষার্থী এইচএসসি/সমমান পরীক্ষার মূল সনদ ও নম্বরপত্র প্রদর্শন করে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন।
আবেদনের নিয়ম:
(ক) আবেদন ফরম পূরণ: আগ্রহী প্রার্থীদের পিআইবি’র ওয়েবসাইট (www.pib.gov.bd) থেকে ভর্তির আবেদনপত্র ডাউনলোড করে ফরমটি পূরণ করতে হবে (নিম্নে আবেদন ফরম সংযুক্ত করা হয়েছে)।
(খ) নিম্নলিখিত কাগজসমূহ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে:
এইচএসসি/সমমান পরীক্ষার সনদ ও নম্বরপত্রের সত্যায়িত অনুলিপি।
এসএসসি/সমমান পরীক্ষার সনদ ও নম্বরপত্রের সত্যায়িত অনুলিপি।
দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি।
জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি।
আবেদন ফি জমা দেওয়ার রশিদ।
[বি.দ্র. আবেদন ফি ৫০০/- (পাঁচশত টাকা) পিআইবি’র হিসাব শাখায় (ভবন-২, লিফট-১) জমা দিতে হবে।]
গণমাধ্যমে কর্মরতদের ক্ষেত্রে পেশাগত পরিচয়পত্রের অনুলিপি।
(গ) উল্লিখিত ক ও খ-এর কাগজসমূহ সংযুক্ত করে অধ্যয়ন শাখার অফিস কক্ষে (২নং ভবনের ৪র্থ তলার ৪১০ নম্বর কক্ষ) অথবা ইমেইলের (education.pib@gmail.com) মাধ্যমে জমা দিতে হবে।
অসম্পূর্ণ বা ভুল তথ্য প্রদান করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। সরকারি ছুটির দিন ব্যতীত অন্যদিন সকাল ১০.০০টা থেকে বিকাল ০৩.০০টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।