কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ২৪ মে, ২০২৬ এ ১১:৪৮ AM

কর্মবণ্টন

কন্টেন্ট: পাতা

মহাপরিচালক

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করবেন।

মহাপরিচালকের একান্ত সহকারী (পিএ)

শ্রুতিলিখন, টাইপিং, নথিপত্র সংরক্ষণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে টেলিফোনে যোগাযোগ স্থাপনের দায়িত্ব পালন করবেন।

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

দপ্তরের সকল নথিপত্র যথোপযুক্তভাবে সংরক্ষণ, নোট তৈরি, টাইপের যাবতীয় কাজসহ অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

ড্রাইভার

মহাপরিচালকের গাড়ি চালানো এবং তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন।

অফিস সহায়ক

বিভাগের অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

প্রশাসন শাখা:

পরিচালক

প্রশাসন বিভাগের প্রধান। প্রশাসন ও সংস্থাপনের সকল কাজ বাস্তবায়নের দায়িত্ব পালন, পরিচালনা বোর্ড ও সকল কমিটির সাচিবিক দায়িত্ব পালনে মহাপরিচালককে সহায়তা করবেন, বিভাগের কাজের জন্য মহাপরিচালকের নিকট দায়ী থাকবেন এবং মহাপরিচালক কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করবেন।

উপপরিচালক

প্রশাসন ও সংস্থাপনের কাজ বাস্তবায়নে পরিচালককে সহযোগিতা প্রদান, প্রকল্প প্রণয়ন, হিসাব বিভাগ ও যানবাহন রক্ষণাবেক্ষণ এবং অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করবেন।

নির্বাহী কর্মকর্তা

পিআইবি কর্মচারী, অফিস পরিচালনা, প্রকল্প প্রণয়ন এবং প্রশাসনিক কাজে উপপরিচালক ও পরিচালককে সহায়তা প্রদানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার

ফটোকপিয়ার ও মাইক্রোফিল্মসহ সকল অডিও-ভিজ্যুয়াল যন্ত্রপাতির ব্যবহার, সংরক্ষণ ও মেরামতের কাজ করবেন। এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

প্রটোকল অফিসার

অফিসের সঙ্গে বাইরের বিভিন্ন সংস্থা, ব্যক্তিবিশেষের সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্ব পালনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করবেন।

টেকনিক্যাল সুপারভাইজার

পিআইবি’তে মাইক্রোফিল্ম ইউনিট, ওভারহেড প্রজেক্টর, ফটোকপিয়ার, গেস্টেটনার মেশিন, টিভি, ভিসিআর ও সকল প্রকার অডিও-ভিজ্যুয়াল যন্ত্রপাতি পরিচালনা ও রক্ষণাবেক্ষণসহ অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

কম্পিউটার অপারেটর

কম্পিউটারে সম্পাদনযোগ্য ও অর্পিত সকল কাজ যথাযথভাবে সম্পন্নসহ নথিপত্র, উপাত্ত, তথ্য সংরক্ষণ করবেন।

স্টোরকিপার

স্টোরের জন্য ক্রয়কৃত মালামাল যথাযথভাবে সংরক্ষণ, বিতরণের কাজ ও অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর

শ্রুতিলিখন, টাইপিং ও বিভাগীয় নথি রক্ষণাবেক্ষণ ও টেলিফোনে যোগাযোগ স্থাপন করাসহ অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর

শ্রুতিলিখন ও টাইপের কাজ, নথিপত্র গ্রহণ, প্রদান, প্রেরণ এবং সংরক্ষণসহ ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

অফিস সহকারী

প্রশাসন ও সংস্থাপন বিভাগের সকল নথিপত্র যথোপযুক্তভাবে সংরক্ষণ, নোট তৈরি করাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

কম্পিউটার মুদ্রাক্ষরিক

টাইপের কাজ করাসহ নথিপত্র সংরক্ষণ ও অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

প্রশাসন ও সংস্থাপন বিভাগের সকল নথিপত্র যথোপযুক্তভাবে সংরক্ষণ, নোট তৈরি ও টাইপের যাবতীয় কাজসহ অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

টেলিফোন অপারেটর

পিএবিএক্স-এর মাধ্যমে যোগাযোগ রক্ষার কাজ সম্পাদনসহ অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

অভ্যর্থনাকারী

টেলিফোন অপারেটিং-এর কাজ এবং অভ্যাগতদের স্বাগত জানানো ও প্রয়োজন অনুযায়ী পরামর্শ প্রদানসহ অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

ড্রাইভার

অফিসের গাড়ি চালানো এবং রক্ষণাবেক্ষণের জন্য অর্পিত যাবতীয় দায়িত্ব পালন করবেন।

ইলেকট্রিশিয়ান

অফিসের বিদ্যুতের সরবরাহ, রক্ষণাবেক্ষণ ও মেরামতের যাবতীয় কাজ করাসহ অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

প্লাম্বার

অফিসে পানি সরবরাহ/স্যুয়ারেজ সংক্রান্ত রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজসহ অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

লিফটম্যান

অফিসে লিফট চালনার কাজসহ অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

ডেসপাচ রাইডার

চিঠিপত্র বিলিবণ্টনসহ অর্পিত যাবতীয় দায়িত্ব পালন করবেন।

অফিস সহায়ক

বিভাগের অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

নিরাপত্তা প্রহরী

দিনে ও রাতে অফিস প্রাঙ্গণের নিরাপত্তার দায়িত্বসহ অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

মালী

অফিস ক্যাম্পাসের বাগানের পরিচর্যার কাজসহ অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

পরিচ্ছন্নতাকর্মী

অফিসের দরজা, জানালা, আসবাবপত্র পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজসহ অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

হিসাব শাখা:

হিসাব অফিসার

বাজেট তৈরি ও উন্নয়ন প্রকল্পের হিসাব, প্রভিডেন্ট ফান্ড ও গ্রুপ ইনস্যুরেন্স এবং ব্যাংকের সঙ্গে লেনদেন, দেশি-বিদেশি অনুদানের হিসাব-নিকাশ তৈরি ও পিআইবি’র হিসাব বিভাগের সার্বিক দায়িত্বসহ ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

হিসাব সহকারী-কাম-ক্যাশিয়ার

বুককিপিং, নগদান বহি, লেজার বুক ও এতৎসংক্রান্ত যাবতীয় হিসাব রক্ষণাবেক্ষণ এবং ব্যাংকের সঙ্গে যাবতীয় লেনদেনসহ অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

হিসাবরক্ষক

হিসাব রক্ষণাবেক্ষণের কাজসহ ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

সহকারী হিসাবরক্ষক

হিসাব অফিসার ও হিসাবরক্ষকের কাজে সহায়তা প্রদান এবং ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

হিসাব সহকারী

হিসাব সংক্রান্ত যাবতীয় কাজে সহায়তা করবেন এবং নথিপত্র যথোপযুক্তভাবে রক্ষণাবেক্ষণ ও টাইপের যাবতীয় কাজসহ অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

অফিস সহায়ক

বিভাগের অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

প্রশিক্ষণ শাখা:

পরিচালক

অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের প্রধান। এ বিভাগের যাবতীয় কাজ পরিচালনা করবেন ও বিভাগীয় কাজের জন্য মহাপরিচালকের নিকট দায়ী থাকবেন এবং মহাপরিচালক কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করবেন।

সিনিয়র প্রশিক্ষক

বার্ষিক প্রশিক্ষণ পরিকল্পনা বাস্তবায়নে বিভাগীয় পরিচালককে সহযোগিতা করবেন। প্রশিক্ষণ কোর্সের বিষয়বস্তু তৈরি, প্রশিক্ষণ পরিচালনা, কোর্স সমন্বয়কারীর দায়িত্ব, কোর্স ম্যাটেরিয়াল পরিকল্পনা ও ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করবেন।

প্রশিক্ষক

বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাজে সার্বিক সহযোগিতা প্রদান করবেন। এছাড়া বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স পরিচালনা ও বিভিন্ন কোর্সের মূল্যায়নসহ তার ওপর ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

সহকারী প্রশিক্ষক/কনিষ্ঠ প্রশিক্ষক

বিভাগীয় কাজে সার্বিক সহযোগিতা প্রদান, কোর্স বাজেট তৈরি, অতিথি প্রশিক্ষকদের সহযোগিতা প্রদান,

বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স পরিচালনায় অংশগ্রহণসহ ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

প্রতিবেদক

প্রতিষ্ঠানে বিষয়ভিত্তিক প্রশিক্ষণের ওপর বা প্রতিষ্ঠানের বাইরে সাংবাদিকতা, পেশাভিত্তিক সেমিনার/ওয়ার্কশপ/ কোর্সের ওপর বিশ্লেষণধর্মী রিপোর্ট প্রণয়ন, প্রেস বিজ্ঞপ্তি প্রণয়ন ও ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

ফটোগ্রাফার

পিআইবি’র বিভিন্ন অনুষ্ঠানের ছবি তোলা এবং স্টুডিও’র সঙ্গে সংশ্লিষ্ট ও অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

কম্পিউটার অপারেটর

কম্পিউটারে সম্পাদনযোগ্য ও অর্পিত সকল কাজ যথাযথভাবে সম্পন্নসহ নথিপত্র, উপাত্ত, তথ্য সংরক্ষণ করবেন।

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

বিভাগের সকল নথিপত্র যথোপযুক্তভাবে সংরক্ষণ, নোট তৈরি, টাইপের যাবতীয় কাজসহ অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

অফিস সহায়ক

বিভাগের অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

অধ্যয়ন শাখা:

অধ্যাপক

অধ্যয়ন ও শিক্ষা বিভাগের প্রধান। এ বিভাগের প্রশাসনিক, শিক্ষাবিষয়ক এবং গবেষণা কাজ যথাসময়ে সম্পন্ন করার জন্য নেতৃত্ব দেবেন। সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং প্রভাষকদের সহযোগিতায় পাঠ্যক্রম ও পাঠ্য-উপকরণ তৈরি করবেন। এদের সমন্বয়ে গঠিত একাডেমিক কমিটির প্রধান হিসেবে কাজ করবেন। দেশের ও দেশের বাইরের বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, অনুরূপ কোনো কেন্দ্র এবং গবেষণা প্রতিষ্ঠানসমূহের সাথে একাডেমিক সম্পর্ক গড়ে তুলবেন। অধ্যয়ন ও শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত জার্নাল-এর সহযোগী সম্পাদক হিসেবে কাজ করবেন। অধ্যয়ন ও শিক্ষা বিভাগের অর্থায়নের জন্য স্বতন্ত্রভাবে প্রস্তাবপত্র (Proposal) তৈরি করে দাতাদের কাছে পেশ করবেন। শ্রেণিকক্ষে পাঠদান করবেন।

সহযোগী অধ্যাপক

শ্রেণিকক্ষে পাঠদান করবেন, পরীক্ষা গ্রহণ এবং উত্তরপত্র মূল্যায়ন করবেন। সংশ্লিষ্ট বিষয়ে সার্বক্ষণিক গবেষণা কাজে নিয়োজিত থাকবেন, প্রতি তিনমাস অন্তর একটি গবেষণা-নিবন্ধ প্রস্তুত করবেন। বিভাগের প্রশাসনিক, শিক্ষাসংক্রান্ত এবং গবেষণা কাজে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সহায়তা করবেন। গবেষণা বিভাগের গবেষণা কাজের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করবেন। শিক্ষার্থীদের গবেষণা কাজের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

সহকারী অধ্যাপক

শ্রেণিকক্ষে পাঠদান করবেন, পরীক্ষা গ্রহণ এবং উত্তরপত্র মূল্যায়ন করবেন। সংশ্লিষ্ট বিষয়ে সার্বক্ষণিক গবেষণা কাজে নিয়োজিত থাকবেন, প্রতি চারমাস অন্তর একটি গবেষণা-নিবন্ধ প্রস্তুত করবেন। বিভাগের প্রশাসনিক, শিক্ষাসংক্রান্ত এবং গবেষণা কাজে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সহায়তা করবেন। শিক্ষার্থীদের গবেষণা কাজের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করবেন।

প্রভাষক

শ্রেণিকক্ষে পাঠদান করবেন, পরীক্ষা গ্রহণ এবং উত্তরপত্র মূল্যায়ন করবেন। সংশ্লিষ্ট বিষয়ে সার্বক্ষণিক গবেষণা কাজে নিয়োজিত থাকবেন। প্রতি ছয়মাস অন্তর একটি গবেষণা-নিবন্ধ প্রস্তুত করবেন। বিভাগের প্রশাসনিক, শিক্ষাসংক্রান্ত এবং গবেষণা কাজে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সহায়তা করবেন। তিনি শিক্ষার্থীদের এক্সট্রা-কারিকুলাম কাজে নেতৃত্ব দেবেন।

কম্পিউটার অপারেটর

কম্পিউটারে সম্পাদনযোগ্য ও অর্পিত সকল কাজ যথাযথভাবে সম্পন্নসহ নথিপত্র, উপাত্ত, তথ্য সংরক্ষণ করবেন।

অফিস সহায়ক

বিভাগের অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

গবেষণা ও তথ্য সংরক্ষণ শাখা:

পরিচালক

গবেষণা ও তথ্য সংরক্ষণ বিভাগের প্রধান। সকল গবেষণা কর্মসূচির পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করবেন, বিভাগের সার্বিক পরিচালনায় মহাপরিচালকের নিকট দায়ী থাকবেন এবং মহাপরিচালক কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করবেন।

সিনিয়র রিসার্চ অফিসার

স্বতন্ত্রভাবে গবেষণাকর্ম সম্পাদন করবেন। গবেষণা কর্মসূচির পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের কাজে সহায়তা করবেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করবেন।

গবেষণা বিশেষজ্ঞ (তথ্যপ্রযুক্তি)

তথ্যপ্রযুক্তি এবং এর প্রভাব, তথ্য অধিকার এবং তথ্যপ্রযুক্তির সাথে গণমাধ্যমের সম্পর্ক সংশ্লিষ্ট গবেষণা বিষয় নির্বাচন, গবেষণা পদ্ধতি নির্ধারণসহ স্বতন্ত্রভাবে গবেষণাকর্ম সম্পাদন করবেন। গবেষণা পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের কাজে ঊর্ধ্বতন কর্মকর্তাকে সহযোগিতা করাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

রিসার্চ অফিসার

স্বতন্ত্রভাবে গবেষণাকর্ম সম্পাদন করবেন। গবেষণা কর্মসূচি তৈরি, তথ্য অনুসন্ধান, তথ্য প্রক্রিয়াকরণ, তথ্য বিশ্লেষণ ও গবেষণার ফল তৈরি ও প্রকাশনার কাজে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে সহযোগিতা করাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

জ্যেষ্ঠ গবেষক

স্বতন্ত্রভাবে গবেষণাকর্ম সম্পাদন করবেন। গবেষণা কর্মসূচি তৈরি, তথ্য অনুসন্ধান, তথ্য প্রক্রিয়াকরণ, তথ্য বিশ্লেষণ ও গবেষণার ফল তৈরি ও প্রকাশনার কাজে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে সহযোগিতা করাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

গবেষক

স্বতন্ত্রভাবে প্রাথমিক স্তরের গবেষণাকর্ম সম্পাদন এবং তথ্য সংরক্ষণ সংক্রান্ত কাজ করবেন। গবেষণা কর্মসূচি তৈরি, তথ্য অনুসন্ধান, তথ্য প্রক্রিয়াকরণ, তথ্য বিশ্লেষণ ও গবেষণাকর্মের ফল তৈরি ও প্রকাশনার কাজ সম্পাদন করাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

মাইক্রোফিল্ম অপারেটর

মাইক্রোফিল্ম-এর মাধ্যমে মাইক্রোফিল্ম ইউনিটে তথ্য সংরক্ষণের কাজ সম্পাদন এবং রিপ্রোগ্রাফিক কাজে সহায়তা প্রদানসহ অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

কম্পিউটার অপারেটর

কম্পিউটারে সম্পাদনযোগ্য ও অর্পিত সকল কাজ যথাযথভাবে সম্পন্নসহ নথিপত্র, উপাত্ত, তথ্য সংরক্ষণ করবেন।

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

বিভাগের সকল নথিপত্র যথোপযুক্তভাবে সংরক্ষণ, খসড়া নোট তৈরি, টাইপের যাবতীয় কাজসহ অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

অফিস সহায়ক

বিভাগের অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

গ্রন্থাগার শাখাঃ

তথ্য ব্যবস্থাপনা কর্মকর্তা

তথ্য প্রক্রিয়াকরণ, তথ্যসেবা নিশ্চিতকরণ, তথ্য বিনিময়ের গতি ও উদ্দিষ্ট নির্ধারণসহ তথ্য বিপণনের কাজ করবেন। তথ্যসেবা কাজের তত্ত্বাবধান করবেন। গ্রন্থাগার পরিচালনা ও গ্রন্থাগার সংক্রান্ত প্রশাসনিক কাজে সহযোগিতাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করবেন।

লাইব্রেরিয়ান

লাইব্রেরি সংরক্ষণ বিষয়ক সকল দায়িত্ব পালন করবেন। দেশি ও বিদেশি লাইব্রেরির মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে তথ্য আদান-প্রদানের ব্যবস্থাসহ লাইব্রেরি ও তথ্য সংরক্ষণ বিষয়ে সকল দায়িত্ব পালন এবং ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করবেন।

ক্যাটালগার

গ্রন্থাগারের সকল বইয়ের ক্যাটালগিং এবং বুক কার্ড (এন্ট্রি কার্ড) ও বই শ্রেণিকরণের কাজ সম্পাদন করাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

লাইব্রেরি সহকারী

লাইব্রেরিয়ানের দপ্তরের বিভিন্ন কাজে সহযোগিতা প্রদানসহ অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

ক্লিপিং পেস্টার

বিষয়ভিত্তিক ক্লিপিং ও পেস্টিং-এর যাবতীয় কাজ সম্পাদন করবেন এবং অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

বুক সর্টার

লাইব্রেরির পুস্তক, সাময়িকী ও রেফারেন্স ফাইল সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও ক্যাটালগিং রিপ্রোগ্রাফিং-এর কাজে সাহায্য করবেন এবং অর্পিত সকল দায়িত্ব পালন করবেন

বাইন্ডার-কাম-বুক সর্টার

বইপুস্তক, সাময়িকী ও নথিপত্র বাঁধাইয়ের কাজ করাসহ অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

অফিস সহায়ক

বিভাগের অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

প্রকাশনা ও ফিচার শাখা:

সহযোগী সম্পাদক

প্রকাশনা ও ফিচার বিভাগের প্রধান। এ বিভাগের যাবতীয় কাজ পরিচালনা করবেন ও বিভাগীয় কাজের জন্য মহাপরিচালকের নিকট দায়ী থাকবেন এবং মহাপরিচালক কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করবেন।

সহকারী সম্পাদক (প্রকাশনা)

পত্রিকা, সাময়িকী, বই, ম্যানুয়াল ও পুস্তিকার জন্য লেখা যাচাই, লেখার মান উন্নয়ন ও সম্পাদনাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

সহকারী সম্পাদক (ফিচার)

আন্তর্জাতিক ও দেশের বিভিন্ন বিষয়ে ফিচার লেখার জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশিষ্ট সাংবাদিক ও লেখকদের সঙ্গে যোগাযোগ স্থাপন, লেখক-সাংবাদিককে ফিচারের বিষয়বস্তু নির্ধারণ, লেখা সম্পাদনা, নির্বাচিত ফিচার সংশোধন, মুদ্রণ ও দেশের সংবাদপত্রে প্রেরণ-সহ অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

সহ-সম্পাদক

প্রতিষ্ঠানের প্রকাশনাযোগ্য ইংরেজি নিবন্ধের অনুবাদ, রূপান্তর, ভাষান্তর ও সম্পাদনার দায়িত্ব পালনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

অংকন শিল্পী

ডিজাইন, লে-আউট ও টাইপোগ্রাফির কাজ সম্পাদনাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

প্রকাশনা কর্মকর্তা

প্রতিষ্ঠানের প্রকাশিতব্য বই, ম্যানুয়াল, পুস্তিকা, পত্রিকা ও সাময়িকী মুদ্রণ ও প্রকাশনার সার্বিক দায়িত্ব পালন করবেন। এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

প্রতিবেদক

প্রতিষ্ঠানের নির্ধারিত পত্রিকা ও সাময়িকীর জন্য রিপোর্ট প্রণয়ন, সাক্ষাৎকার গ্রহণ, প্রতিষ্ঠানের আয়োজিত অথবা প্রতিষ্ঠানের বাইরে সাংবাদিকতা পেশাভিত্তিক সেমিনার/ওয়ার্কশপের রিপোর্ট প্রণয়নসহ ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

সংশোধক

পত্রিকা, সাময়িকী, বই, ম্যানুয়াল, পুস্তিকা, ফিচার প্রভৃতির মুদ্রণযোগ্য লেখার ভুল বানান ও বাক্য সংশোধনের (প্রুফরিডিং) যাবতীয় কাজ সম্পন্ন করবেন। এছাড়া অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

সম্পাদনা সহকারী

পত্রিকা, সাময়িকী, বই, ম্যানুয়াল, পুস্তিকা, ফিচার প্রভৃতি লেখার ভুল বানান ও বাক্য সংশোধনের (প্রুফরিডিং) যাবতীয় কাজ সম্পন্ন করবেন। এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

কম্পিউটার অপারেটর

কম্পিউটারে সম্পাদনযোগ্য ও অর্পিত সকল কাজ যথাযথভাবে সম্পন্নসহ নথিপত্র, উপাত্ত ও তথ্য সংরক্ষণ করবেন।

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

বিভাগের সকল নথিপত্র যথোপযুক্তভাবে সংরক্ষণ, নোট তৈরি, টাইপের যাবতীয় কাজসহ অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

অফিস সহায়ক

বিভাগের অর্পিত সকল দায়িত্ব পালন করবেন।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন